লক্ষ্মীপুর রায়পুরে অনুমোদনবিহীন মিষ্টি বিক্রি এবং যানবাহনের অনিয়ম বন্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার ১৬ এপ্রিল অভিযান পরিচালনা করে বিএসটিআই এর অনুমোদন বিহীন মিষ্টি বিক্রয় করায় এবং সড়কে হেলমেট, ড্রাইভিং লাইসেন্স এবং রেজিস্ট্রেশন বিহীন মোটর সাইকেল চালনা করায় ৯টি মামলায় মোট ১৪,০০০/- টাকা অর্থদন্ড প্রদান করে আদায় করা হয়।
অভিযান পরিচালনা করেন নিগার সুলতানা, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। অভিযান পরিচালনায় সহযোগিতা করেন বিএসটিআই এর প্রতিনিধি এবং রায়পুর থানা পুলিশ।
অভিযান শেষে তিনি জানান জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশক: মো: জহির হোসাইন সম্পাদক: প্রদীপ কুমার রায়
আইন বিষয়ক উপদেষ্টা: এড. মোঃ আনোয়ার হোসেন
কার্যালয়: চায়না টাউন, ৫ তলা, নয়াপল্টন ঢাকা
কার্যালয়: গাজী কমপ্লেক্স, ৩য় তলা, রায়পুর, লক্ষ্মীপুর
www.deshdiganta.com