
আবু মুসা মোহন, বিশেষ প্রতিনিধি :
লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার ২নং ইউনিয়নের চরবংশী এলাকার কৃতি সন্তান আতোয়ার রহমান মনির সাংবাদিকতায় অনন্য অবদান ও নিষ্ঠার স্বীকৃতি হিসেবে ৭১ টিভির জেলা প্রতিনিধি থেকে স্টাফ রিপোর্টার পদে পদোন্নতি পেয়েছেন।
আতোয়ার রহমান মনির একাধারে দৈনিক সমকাল ও দৈনিক লক্ষ্মীপুর খবর এর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে তিনি সংবাদপত্র ও টেলিভিশন সাংবাদিকতায় সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের মাধ্যমে কাজ করে আসছেন।
তার এই পদোন্নতিতে স্থানীয় সাংবাদিক মহলসহ সাধারণ মানুষ আনন্দ প্রকাশ করেছেন। তারা আশা প্রকাশ করেন, আতোয়ার রহমান মনির এর এই অগ্রযাত্রা রায়পুর তথা লক্ষ্মীপুর জেলার ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে।
প্রকাশক: মো: জহির হোসাইন সম্পাদক: প্রদীপ কুমার রায়
আইন বিষয়ক উপদেষ্টা: এড. মোঃ আনোয়ার হোসেন
কার্যালয়: চায়না টাউন, ৫ তলা, নয়াপল্টন ঢাকা
কার্যালয়: গাজী কমপ্লেক্স, ৩য় তলা, রায়পুর, লক্ষ্মীপুর
www.deshdiganta.com