প্রিন্ট এর তারিখঃ মে ৯, ২০২৬, ৬:০১ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৯, ২০২৬, ৫:৫৪ এ.এম
আদালতের নির্দেশনা অমান্য করে ভবন নির্মাণ চেষ্টার অভিযোগ

লক্ষ্মীপুরের রায়পুর পৌর শহরে আদালতের নির্দেশনা অমান্য করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। ঘটনাটি পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মসজিদ বাড়ি এলাকায়।
জানা যায়, স্থানীয় ওজি উল্লাহ গং ও ব্যবসায়ী নূর নবী গংদের মধ্যে প্রায় ২৮-৩০ বছর ধরে প্রায় ৩০ শতাংশ জমি নিয়ে বিরোধ চলে আসছে। উভয় পক্ষই একই দাগের জমির মালিকানা দাবি করে আসছেন।
অভিযোগ রয়েছে, চলমান বিরোধ ও আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ওজি উল্লাহ গং ভবনের নির্মাণকাজ চালিয়ে যাচ্ছিলেন।
গত শুক্রবার (১ মে ২০২৬) দুপুরে খবর পেয়ে রায়পুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নির্মাণকাজ বন্ধ করে দেয়।
ভুক্তভোগী নূর নবী গংদের পক্ষে তার ভাতিজা মো. রুবেল অভিযোগ করে বলেন, প্রায় ৩০ বছর ধরে জমি নিয়ে বিরোধ চলছে। প্রতিপক্ষ বিভিন্নভাবে আমাদের হুমকি দিয়ে আসছে। আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে তারা ভবন নির্মাণ করছে। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।
তবে অভিযোগ অস্বীকার করে ওজি উল্লাহ বলেন, নূর নবী গং আমাদের কাছে চাঁদা দাবি করছে। তারা লোকবল ও পুলিশ এনে নির্মাণকাজ বন্ধ করে দিয়েছে।
এ বিষয়ে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মিয়া বলেন, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নির্মাণকাজ বন্ধ করে দেয়। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, বিরোধপূর্ণ জমির পরিমাণ প্রায় ৩০ শতাংশ এবং বিষয়টি বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে। আদালত ওই জমির ওপর স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছেন।
প্রকাশক: মো: জহির হোসাইন
সম্পাদক: প্রদীপ কুমার রায়
আইন বিষয়ক উপদেষ্টা: এড. মোঃ আনোয়ার হোসেন
কার্যালয়: চায়না টাউন, ৫ তলা, নয়াপল্টন ঢাকা
কার্যালয়: গাজী কমপ্লেক্স, ৩য় তলা, রায়পুর, লক্ষ্মীপুর
www.deshdiganta.com