নেত্রকোনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা মো. ফাহিম রহমান খান পাঠানের বাসায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোর আনুমানিক সাড়ে চারটার দিকে নেত্রকোনা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের হোসেনপুর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে বাসার বারান্দার একটি কক্ষে আগুন দেখতে পান পরিবারের সদস্যরা। পরে তারা আগুন নেভানোর চেষ্টা করেন। এ সময় স্থানীয় বাসিন্দারাও এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে সহযোগিতা করেন।
এ ঘটনায় বারান্দায় থাকা চেয়ার, টেবিলসহ বেশ কিছু আসবাবপত্র পুড়ে গেছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ঘটনার সময় ফাহিম রহমান খান পাঠান ঢাকায় অবস্থান করছিলেন। তিনি অভিযোগ করেছেন, বেশ কিছুদিন ধরে অজ্ঞাতনামা নম্বর থেকে তাকে হুমকি দেওয়া হচ্ছিল। এ ঘটনার জন্য তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজনকে দায়ী করেছেন। পাশাপাশি নিজের ও পরিবারের নিরাপত্তা দাবি করেছেন।
এদিকে, নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারা এবং কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।
সূত্র: জাগো নিউজ, চ্যানেল আই অনলাইন ও কালবেলা।
প্রকাশক: মো: জহির হোসাইন সম্পাদক: প্রদীপ কুমার রায়
আইন বিষয়ক উপদেষ্টা: এড. মোঃ আনোয়ার হোসেন
কার্যালয়: চায়না টাউন, ৫ তলা, নয়াপল্টন ঢাকা
কার্যালয়: গাজী কমপ্লেক্স, ৩য় তলা, রায়পুর, লক্ষ্মীপুর
www.deshdiganta.com