
সরকার দেশের নারীদের রান্নার কষ্ট কমাতে খুব শীঘ্রই "এলপিজি কার্ড" চালু করতে যাচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান ২৭ এপ্রিল ২০২৬ তারিখে যশোরের শার্শায় এক অনুষ্ঠানে এই নতুন উদ্যোগের ঘোষণা দেন।
এই কার্ডের মাধ্যমে কার্ডধারী গৃহবধূরা সরাসরি কম দামে এলপিজি সিলিন্ডার কিনতে পারবেন। রান্নার গ্যাসের ভর্তুকির টাকা সরাসরি কার্ডধারীর অ্যাকাউন্টে জমা হবে। কাঠ বা অন্যান্য ঝুঁকিপূর্ণ জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে নারীদের স্বাস্থ্যঝুঁকি ও রান্নার কষ্ট কমানো এই প্রকল্পের প্রধান উদ্দেশ্য।
মূলত দেশের সাধারণ ও নারীপ্রধান পরিবারগুলোকে অগ্রাধিকার দিয়ে এই কার্ড বিতরণ করা হবে। বিদ্যমান ফ্যামিলি কার্ডের পাশাপাশি এই এলপিজি কার্ড সেবা প্রদান করা হবে।
আগামী পাঁচ বছরের মধ্যে সব গ্রামীণ নারীপ্রধান পরিবারের হাতে এই কার্ড পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের
প্রকাশক: মো: জহির হোসাইন সম্পাদক: প্রদীপ কুমার রায়
আইন বিষয়ক উপদেষ্টা: এড. মোঃ আনোয়ার হোসেন
কার্যালয়: চায়না টাউন, ৫ তলা, নয়াপল্টন ঢাকা
কার্যালয়: গাজী কমপ্লেক্স, ৩য় তলা, রায়পুর, লক্ষ্মীপুর
www.deshdiganta.com