ওমানে সড়ক দুর্ঘটনায় চার ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে গাড়িতে জমে থাকা বিশাক্ত গ্যাসের কারনে তাদের মৃত্যু হয়ে থাকতে পারে।।।
১৪ মে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চার প্রবাসী ভাইয়ের মৃত দেহো ওমানের মুলাদ্দা এলাকায় একটি গাড়ির ভেতর থেকে উদ্ধা করে পুলিশ। এ ঘটনায় পরিবার, স্বজন ও প্রবাসী বাংলাদেশিদের মাঝে গভীর শোক নেমে এসেছে।
নিহতরা হলেন:
মোহাম্মদ রাশেদ
মোহাম্মদ শাহেদ
মোহাম্মদ সিরাজ ও
মোহাম্মদ শহিদ।
তারা রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের বন্দারাজার পাড়া এলাকার বাসিন্দা এবং আবদুল মজিদের সন্তান।
পারিবারিক সূত্রে জানা গেছে, পাঁচ ভাইয়ের মধ্যে চার ভাইই ওমানে কর্মরত ছিলেন। তাদের মধ্যে দুই ভাইয়ের আগামী ১৫ মে দেশে ফেরার কথা ছিল। দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে কেনাকাটা শেষে ফেরার পথে এই মর্মান্তিক ঘটনা ঘটে বলে জানা যায়।
নিহত চার ভাইয়ের মধ্যে দুইজন (সিরাজ ও শহীদ) ঈদের পর দেশে ফিরে বিয়ের করার কথা ছিল।
বর্তমানে মরদেহগুলো স্থানীয় পুলিশের তত্ত্বাবধানে রয়েছে। এই হৃদয়বিদারক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সকলের কাছে মরহুমদের জন্য দোয়া কামনা করেছেন স্বজনরা।
প্রকাশক: মো: জহির হোসাইন সম্পাদক: প্রদীপ কুমার রায়
আইন বিষয়ক উপদেষ্টা: এড. মোঃ আনোয়ার হোসেন
কার্যালয়: চায়না টাউন, ৫ তলা, নয়াপল্টন ঢাকা
কার্যালয়: গাজী কমপ্লেক্স, ৩য় তলা, রায়পুর, লক্ষ্মীপুর
www.deshdiganta.com