ডেস্ক নিউজ:
ইলিশ সম্পদ রক্ষায় লক্ষ্মীপুরের কমলনগরে মেঘনা নদীতে অভিযান চালিয়ে ১১টি নৌকা থেকে জাল জব্দ করা হয়েছে। এ সময় ইলিশ শিকারের অভিযোগে সাতজন জেলেকে আটক করে আট দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
২০ অক্টোবর ২০২৬, মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মাতাব্বর হাট থেকে মতিরহাট এলাকা পর্যন্ত মেঘনা নদীতে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করায় ১১টি নৌকা থেকে মোট ২ লাখ ৪০ হাজার মিটার জাল এবং ২৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়।
পরে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী আটক সাতজন জেলেকে আট দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। জব্দ করা ইলিশ মাছ স্থানীয় একটি এতিমখানায় দান করা হয়।
অভিযানটি পরিচালনা করেন কমলনগর, লক্ষ্মীপুরের সহকারী কমিশনার (ভূমি) আরাফাত হুসাইন।
জেলা প্রশাসন জানিয়েছে, ইলিশ সম্পদ সংরক্ষণ এবং সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশক: মো: জহির হোসাইন সম্পাদক: প্রদীপ কুমার রায়
আইন বিষয়ক উপদেষ্টা: এড. মোঃ আনোয়ার হোসেন
কার্যালয়: চায়না টাউন, ৫ তলা, নয়াপল্টন ঢাকা
কার্যালয়: গাজী কমপ্লেক্স, ৩য় তলা, রায়পুর, লক্ষ্মীপুর
www.deshdiganta.com