
দেশ দিগন্ত অনলাইন ডেস্ক:
কাতারে প্রবেশে সব ধরণের ভিসার মেয়াদ এক মাসের জন্য বাড়ানো হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ ঘোষণা দিয়েছে।
বলা হয়েছে, কাতারে যেসব প্রবেশ ভিসার মেয়াদ এরইমধ্যে শেষ হয়েছে বা শেষ হওয়ার কাছাকাছি আছে, সেগুলোর জন্য এক মাসের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। এই নতুন নিয়ম ২৮ ফেব্রুয়ারি থেকে কার্যকর হয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, এই মেয়াদ বৃদ্ধি সম্পূর্ণভাবে ইলেকট্রনিক পদ্ধতিতে প্রক্রিয়াকৃত হবে এবং এর জন্য কোনো ফি দিতে হবে না। সংশ্লিষ্ট দপ্তরে যাওয়া বা অতিরিক্ত আবেদন জমা দেয়ার প্রয়োজনও নেই।
তবে যাদের ভিসা-সংক্রান্ত লঙ্ঘনের তারিখ ২৮ ফেব্রুয়ারির আগে, তাদের নির্ধারিত জরিমানা পরিশোধ করতে হবে।
প্রকাশক: মো: জহির হোসাইন সম্পাদক: প্রদীপ কুমার রায়
আইন বিষয়ক উপদেষ্টা: এড. মোঃ আনোয়ার হোসেন
কার্যালয়: চায়না টাউন, ৫ তলা, নয়াপল্টন ঢাকা
কার্যালয়: গাজী কমপ্লেক্স, ৩য় তলা, রায়পুর, লক্ষ্মীপুর
www.deshdiganta.com