রায়পুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রায়পুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে খাবারে ক্ষতিকর কেমিক্যাল মেশানোর দায়ে বিসমিল্লাহ হোটেলকে
৫০,০০০ টাকা জরিমানা প্রদান করে ।
শুক্রবার ২৭ খেব্রুয়ারি দুপুরে রায়পুর
উপজেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জরিমানা প্রদান করে ।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান কাউছার।অভিযান সূত্রে জানা গেছে, হোটেলটির খাবারে মানবদেহের জন্য ক্ষতিকর ‘হাইড্রোজ’ নামক কেমিক্যাল মেশানোর প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাৎক্ষণিকভাবে ৫০ হাজার টাকা
অর্থদণ্ড করে। একই সঙ্গে ভবিষ্যতে এই ধরনের অনিয়ম থেকে বিরত থাকার জন্য কঠোর সতর্কবার্তা দেওয়া হয় প্রতিষ্ঠানটিকে। অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা জানান, জনস্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত বাজার তদারকি ও খাদ্যপণ্যের
মান যাচাই অব্যাহত থাকবে। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ব্যবসায়ীদের আইন মেনে চলার আহ্বান জানানো
হয়েছে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, খাবারে কোনো ধরনের ক্ষতিকর রাসায়নিক মেশানো সম্পূর্ণ
বেআইনি ও দণ্ডনীয় অপরাধ। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।
প্রকাশক: মো: জহির হোসাইন সম্পাদক: প্রদীপ কুমার রায়
আইন বিষয়ক উপদেষ্টা: এড. মোঃ আনোয়ার হোসেন
কার্যালয়: চায়না টাউন, ৫ তলা, নয়াপল্টন ঢাকা
কার্যালয়: গাজী কমপ্লেক্স, ৩য় তলা, রায়পুর, লক্ষ্মীপুর
www.deshdiganta.com