
আবু মুসা মোহন, বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রায়পুর থানা শাখার উদ্যোগে থানা মোড়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় বক্তারা গণতন্ত্র, ভোটাধিকার, সুশাসন, আইনের শাসন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন। তারা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও জনগণের প্রত্যাশা পূরণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আবুল খায়ের ভূইয়া। এছাড়াও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, অঙ্গ ও সহযোগী সংগঠনের সদস্য এবং সমর্থকরা উপস্থিত ছিলেন।
শান্তিপূর্ণ পরিবেশে আলোচনা সভা শেষ হয়।
প্রকাশক: মো: জহির হোসাইন সম্পাদক: প্রদীপ কুমার রায়
আইন বিষয়ক উপদেষ্টা: এড. মোঃ আনোয়ার হোসেন
কার্যালয়: চায়না টাউন, ৫ তলা, নয়াপল্টন ঢাকা
কার্যালয়: গাজী কমপ্লেক্স, ৩য় তলা, রায়পুর, লক্ষ্মীপুর
www.deshdiganta.com