চন্দ্রগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার চন্দ্রগঞ্জ বাজারে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ৬ জনকে মোট ৩৭ হাজার ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
সোমবার (৯ নভেম্বর ২০২৬) চন্দ্রগঞ্জ বাজারে উপজেলা নির্বাহী অফিসার, চন্দ্রগঞ্জের নেতৃত্বে এ মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে ধূমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০০৫-এর আওতায় ১টি, ঔষধ ও কসমেটিক্স আইন, ২০২৩-এর আওতায় ৩টি এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর আওতায় ২টি মামলায় মোট ৬ জনকে ৩৭ হাজার ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
মোবাইল কোর্ট অভিযানে সার্বিক সহযোগিতা করেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক এবং চন্দ্রগঞ্জ থানা পুলিশ।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
প্রকাশক: মো: জহির হোসাইন সম্পাদক: প্রদীপ কুমার রায়
আইন বিষয়ক উপদেষ্টা: এড. মোঃ আনোয়ার হোসেন
কার্যালয়: চায়না টাউন, ৫ তলা, নয়াপল্টন ঢাকা
কার্যালয়: গাজী কমপ্লেক্স, ৩য় তলা, রায়পুর, লক্ষ্মীপুর
www.deshdiganta.com