দেশ দিগন্ত ডেস্ক:
চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মেহেদী হাসান (২২) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত মেহেদী চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বলাখাল এলাকার বাসিন্দা।
মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোর আনুমানিক পাঁচটার দিকে চাঁদপুর শহরের দর্জিঘাট এলাকার পূর্ব পাশে রেললাইনের কাছে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, চাঁদপুর রেলস্টেশন থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে মেঘনা এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পর রেললাইনের পাশে এক যুবককে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে কাছে গিয়ে তাঁকে মৃত অবস্থায় দেখতে পান তাঁরা।
প্রকাশক: মো: জহির হোসাইন সম্পাদক: প্রদীপ কুমার রায়
আইন বিষয়ক উপদেষ্টা: এড. মোঃ আনোয়ার হোসেন
কার্যালয়: চায়না টাউন, ৫ তলা, নয়াপল্টন ঢাকা
কার্যালয়: গাজী কমপ্লেক্স, ৩য় তলা, রায়পুর, লক্ষ্মীপুর
www.deshdiganta.com