ডেস্ক নিউজ:
চাঁদপুরের শাহরাস্তিতে স্বামীর মুখের তীব্র দুর্গন্ধের কারণে সংসার করা অসম্ভব হয়ে পড়ায় থানায় লিখিত অভিযোগ করেছেন স্ত্রী পারভীন আক্তার । অভিযোগে জানান, মুখ পরিষ্কারের অনুরোধ করায় স্বামী হেলাল আলী তাকে গালাগাল ও মারধর করতেন। ৪০ বছরের দাম্পত্য জীবনে এই দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে তিনি পুলিশের দ্বারস্থ হয়েছেন ।
শাহরাস্তি, চাঁদপুর (রায়েশ/রাগৈ সুদুর বাড়ি) স্ত্রী পারভীন আক্তার ,স্বামী হেলাল আলী/ছেরাগ আলী।
স্বামীর মুখে প্রচণ্ড দুর্গন্ধ, যার ফলে একই ঘরে বসবাস কষ্টকর। এছাড়া বিষয়টি নিয়ে বললে স্বামী শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন ।পুলিশ অভিযোগটি গ্রহণ করেছে এবং দাফতরিকভাবে তা সমাধান করে স্বামী-স্ত্রীকে মিলিয়ে দেয়া হয়েছে।
এই বিরল অভিযোগটি এলাকায় এবং সোশ্যাল মিডিয়ায় বেশ হাস্যরস ও আলোচনার সৃষ্টি করেছে ।
প্রকাশক: মো: জহির হোসাইন সম্পাদক: প্রদীপ কুমার রায়
আইন বিষয়ক উপদেষ্টা: এড. মোঃ আনোয়ার হোসেন
কার্যালয়: চায়না টাউন, ৫ তলা, নয়াপল্টন ঢাকা
কার্যালয়: গাজী কমপ্লেক্স, ৩য় তলা, রায়পুর, লক্ষ্মীপুর
www.deshdiganta.com