
আবু মুসা মোহন :-চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় দুই মাদ্রাসাছাত্রী রহস্যজনকভাবে মারা গেছে। শুক্রবার (১৫ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন—তানিয়া (১২) ও জামিলা (৯)। তারা রাধানগর ইউনিয়নের শেফালী বেগম নুরানী হাফিজিয়া মহিলা আবাসিক মাদ্রাসার আবাসিক ছাত্রী ছিলেন।
মাদ্রাসা সূত্রে জানা যায়, রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে দুই শিক্ষার্থী। একপর্যায়ে তারা বমি করতে শুরু করে। দ্রুত গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তানিয়াকে মৃত ঘোষণা করেন। পরে জামিলাও চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
চিকিৎসকরা জানান, তানিয়ার নাক থেকে রক্তক্ষরণ হয়েছিল এবং তার পায়ের গোড়ালিতে ক্ষতের চিহ্ন পাওয়া গেছে। তবে জামিলার শরীরে কোনো বাহ্যিক আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা বিষক্রিয়া বা সাপের কামড়ে মারা যেতে পারে। তবে নিশ্চিত হওয়ার জন্য লাশ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।
গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “এটি রহস্যজনক মৃত্যু। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন আসলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”
হঠাৎ দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় মাদ্রাসা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
প্রকাশক: মো: জহির হোসাইন সম্পাদক: প্রদীপ কুমার রায়
আইন বিষয়ক উপদেষ্টা: এড. মোঃ আনোয়ার হোসেন
কার্যালয়: চায়না টাউন, ৫ তলা, নয়াপল্টন ঢাকা
কার্যালয়: গাজী কমপ্লেক্স, ৩য় তলা, রায়পুর, লক্ষ্মীপুর
www.deshdiganta.com