বৈদ্যুতিক খুঁটি না সরিয়েই চলছে ড্রেন নির্মাণকাজ। এতে তিনটি বৈদ্যুতিক ট্রান্সফরমারসহ একটি খুঁটি হেলে পড়েছে। যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।
লক্ষ্মীপুরের রায়পুর নতুন বাজারে ড্রেন নির্মাণকাজকে কেন্দ্র করে তৈরি হয়েছে বিদ্যুৎ দুর্ঘটনার আশঙ্কা। অভিযোগ উঠেছে, সড়কের পাশে থাকা বৈদ্যুতিক খুঁটি না সরিয়েই ড্রেন নির্মাণের কাজ করা হচ্ছে। ফলে নির্মাণকাজের প্রভাবে খুঁটিটি হেলে পড়েছে।
সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, ওই খুঁটির মাথায় রয়েছে তিনটি বৈদ্যুতিক ট্রান্সফরমার। ঝুঁকিপূর্ণ অবস্থায় খুঁটিটি যেকোনো সময় ভেঙে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।
এ ঘটনায় বাজারের ব্যবসায়ী, পথচারী ও আশপাশের বাসিন্দাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তাদের দাবি, দুর্ঘটনা ঘটার আগেই দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
স্থানীয়দের প্রশ্ন, ড্রেন নির্মাণের আগে কেন বৈদ্যুতিক খুঁটি সরানোর উদ্যোগ নেওয়া হলো না? সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বয়হীনতা নাকি অবহেলার কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তা নিয়েও উঠছে প্রশ্ন।
তাই বড় ধরনের দুর্ঘটনা এড়াতে দ্রুত হেলে পড়া বৈদ্যুতিক খুঁটি ও তিনটি ট্রান্সফরমারের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ড্রেন নির্মাণকাজে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
এখন দেখার বিষয়, দুর্ঘটনা ঘটার আগেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর পদক্ষেপ নেয় কি না।
প্রকাশক: মো: জহির হোসাইন সম্পাদক: প্রদীপ কুমার রায়
আইন বিষয়ক উপদেষ্টা: এড. মোঃ আনোয়ার হোসেন
কার্যালয়: চায়না টাউন, ৫ তলা, নয়াপল্টন ঢাকা
কার্যালয়: গাজী কমপ্লেক্স, ৩য় তলা, রায়পুর, লক্ষ্মীপুর
www.deshdiganta.com