
আবু মুসা মোহন বিশেষ প্রতিনিধি:-
লক্ষ্মীপুরের দাশেরহাট পশ্চিম বাজারে ভেজালবিরোধী অভিযানে নিউ তৃপ্তি বেকারিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১৯ আগস্ট ২০২৬) পরিচালিত অভিযানে অনিরাপদ ও অপরিচ্ছন্ন পরিবেশে অনুমোদনহীনভাবে খাদ্যপণ্য প্রস্তুতের অভিযোগে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ১,০০,০০০ (এক লাখ) টাকা অর্থদণ্ড আদায় করা হয়।
অভিযানকালে অনুমোদনহীন কেমিকেল ও মেয়াদোত্তীর্ণ বেকারি পণ্য জব্দ করে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।
বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে লক্ষ্মীপুরের নিরাপদ খাদ্য কর্মকর্তা সুমধু চক্রবর্ত্তী, দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শকসহ RAB, পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে খাদ্যপণ্যের মান ও নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশক: মো: জহির হোসাইন সম্পাদক: প্রদীপ কুমার রায়
আইন বিষয়ক উপদেষ্টা: এড. মোঃ আনোয়ার হোসেন
কার্যালয়: চায়না টাউন, ৫ তলা, নয়াপল্টন ঢাকা
কার্যালয়: গাজী কমপ্লেক্স, ৩য় তলা, রায়পুর, লক্ষ্মীপুর
www.deshdiganta.com