
প্রদীপ কুমার রায় :
একটি সড়ক দুর্ঘটনা কেড়ে নিয়েছে চলার শক্তি, থামিয়ে দিয়েছে জীবনের স্বাভাবিক গতি। লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ৩নং চরমোহনা ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাসিন্দা মাসুদ আলম চার বছর ধরে পা অকার্যকর হয়ে পড়ে আছেন। দুর্ঘটনার পর থেকেই তিনি কর্মহীন, আয়-রোজগারের সব পথ বন্ধ।
পাঁচ সন্তান ও স্ত্রীসহ সাতজনের সংসার নিয়ে চরম মানবেতর জীবন কাটাচ্ছেন তিনি। আগে দিনমজুরি করে সংসার চালালেও এখন অসহায় হয়ে অন্যের দয়ার ওপর নির্ভর করতে হচ্ছে। চিকিৎসকরা জানিয়েছেন, উন্নত চিকিৎসা ও পুনর্বাসন পেলে আবারও স্বাভাবিক জীবনে ফেরার সম্ভাবনা রয়েছে। কিন্তু অর্থাভাবে সেই চিকিৎসাই আজ তার কাছে অধরা।
ঘরের চালচুলো ঠিক রাখা, সন্তানদের পড়াশোনা, নিত্যপ্রয়োজন—সবকিছুতেই অনিশ্চয়তা। অসুস্থ শরীর আর শূন্য হাতে মাসুদ আলম আজ শুধু তাকিয়ে থাকেন ভবিষ্যতের দিকে। তার চোখে এখন একটাই প্রশ্ন—এই জীবন কি আর ঘুরে দাঁড়াবে না?
এই অবস্থায় সমাজের বিত্তবান, মানবিক ও সহৃদয় মানুষদের সহযোগিতা পেলে নতুন করে বাঁচার স্বপ্ন দেখছেন মাসুদ আলম। সামান্য সহায়তাই হতে পারে তার জীবনের আশার আলো।
সাহায্য পাঠানোর ঠিকানা
মাসুদ আলম
বিকাশ-01336545834
প্রকাশক: মো: জহির হোসাইন সম্পাদক: প্রদীপ কুমার রায়
আইন বিষয়ক উপদেষ্টা: এড. মোঃ আনোয়ার হোসেন
কার্যালয়: চায়না টাউন, ৫ তলা, নয়াপল্টন ঢাকা
কার্যালয়: গাজী কমপ্লেক্স, ৩য় তলা, রায়পুর, লক্ষ্মীপুর
www.deshdiganta.com