
আবু মুসা মোহন, বিশেষ প্রতিনিধি:
সাভারে মোবাইল ফোনে প্রাণনাশের হুমকি দিয়ে পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। ‘উত্তরার জিসান’ পরিচয়ে এক ব্যক্তি ফোন করে নুরুজ্জামান ফিরোজের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগ অনুযায়ী, ফোনে ওই ব্যক্তি মাত্র ২০ মিনিটের মধ্যে টাকা পরিশোধের জন্য চাপ দেন। টাকা না দিলে ‘রক্ত ঝরবে’ বলেও হুমকি দেওয়া হয়। এ ঘটনায় গত ১৩ আগস্ট ২০২৬ সাভার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন নুরুজ্জামান ফিরোজ। জিডি নম্বর ১৪৯৫।
হুমকির ঘটনায় নুরুজ্জামান ফিরোজ ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানা গেছে। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন। পাশাপাশি তিনি লেখক ও সাংবাদিক হিসেবে কাজ করছেন।
এ ঘটনায় তিনি প্রশাসনের কাছে দ্রুত তদন্ত করে জড়িত ব্যক্তিকে শনাক্ত ও আইনের আওতায় আনার পাশাপাশি নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
প্রকাশক: মো: জহির হোসাইন সম্পাদক: প্রদীপ কুমার রায়
আইন বিষয়ক উপদেষ্টা: এড. মোঃ আনোয়ার হোসেন
কার্যালয়: চায়না টাউন, ৫ তলা, নয়াপল্টন ঢাকা
কার্যালয়: গাজী কমপ্লেক্স, ৩য় তলা, রায়পুর, লক্ষ্মীপুর
www.deshdiganta.com