দেশ দিগন্ত সংবাদ:
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনের সংসদ সদস্য জনাব আবুল খায়ের ভূঁইয়া।
এ কার্যক্রমের মাধ্যমে ফ্যামিলি কার্ড প্রদানের লক্ষ্যে সংশ্লিষ্ট পরিবারগুলোর প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হবে। সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
ফ্যামিলি কার্ড কার্যক্রমের মাধ্যমে সুবিধাভোগী পরিবারগুলোকে সরকারি সহায়তার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। পৌরসভা কর্তৃপক্ষ পর্যায়ক্রমে তথ্য সংগ্রহ কার্যক্রম পরিচালনা করবে।
রায়পুর পৌরসভায় এ কার্যক্রম চালুর মধ্য দিয়ে সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের প্রক্রিয়া এগিয়ে যাবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
প্রকাশক: মো: জহির হোসাইন সম্পাদক: প্রদীপ কুমার রায়
আইন বিষয়ক উপদেষ্টা: এড. মোঃ আনোয়ার হোসেন
কার্যালয়: চায়না টাউন, ৫ তলা, নয়াপল্টন ঢাকা
কার্যালয়: গাজী কমপ্লেক্স, ৩য় তলা, রায়পুর, লক্ষ্মীপুর
www.deshdiganta.com