
আবু মুসা মোহন, বিশেষ প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রায়পুরে বায়না সূত্রে জমি বিক্রির পর ক্রেতাকে জমি বুঝিয়ে না দিয়ে টাকা ফেরত দিতে গড়িমসির অভিযোগ উঠেছে বিক্রেতার বিরুদ্ধে।
অভিযোগ সূত্রে জানা যায়, রায়পুর উপজেলার ২ নং চরবংশী ইউনিয়নের কুচিয়ামারা এলাকার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শিল্পী বেগম (স্বামী: সফিক মাতব্বর) রওশনারা বেগমের কাছ থেকে ৮ শতক স্ট্যাম্পের মাধ্যমে একটি জমি ক্রয় করেন। জমিটির দাগ নম্বর এস আর আর খতিয়ান ৭৫৬।
ক্রেতা শিল্পী বেগমের অভিযোগ, জমি ক্রয়ের পরও তাকে জমিটি বুঝিয়ে দেওয়া হয়নি। এ বিষয়ে স্থানীয়ভাবে একটি সালিশি বৈঠক অনুষ্ঠিত হলে সেখানে বিক্রেতা পক্ষ টাকা ফেরত দেওয়ার বিষয়ে সম্মত হন। বৈঠকে মোট ৪ লাখ ২০ হাজার টাকা ফেরত দেওয়ার কথা থাকলেও ২ লক্ষ টাকা দিয়ে এখন পর্যন্ত ২ লাখ ২০ হাজার টাকা টাকা দিতে তালবাহানা করা হচ্ছে।
এছাড়া শিল্পী বেগমের ছেলে সোহাগ (১৮) কে মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি ও ভয়ভীতি দেখানোর অভিযোগও করেন তারা।
তবে এ অভিযোগ অস্বীকার করে রওশনারা বেগম বলেন, “আমি কোনো ধরনের হুমকি দেইনি। আমি ঋণের জন্য আবেদন করেছি। আগামী ১৫ মার্চ ২০২৬ তারিখে বাকি ২ লাখ ২০ হাজার টাকা দিয়ে দেব।
প্রকাশক: মো: জহির হোসাইন সম্পাদক: প্রদীপ কুমার রায়
আইন বিষয়ক উপদেষ্টা: এড. মোঃ আনোয়ার হোসেন
কার্যালয়: চায়না টাউন, ৫ তলা, নয়াপল্টন ঢাকা
কার্যালয়: গাজী কমপ্লেক্স, ৩য় তলা, রায়পুর, লক্ষ্মীপুর
www.deshdiganta.com