মা ইলিশ সংরক্ষণ রায়পুরে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে। মঙ্গলবার ১৪ অক্টোবর বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত মেঘনা নদীতে মোবাইল কোর্ট পরিচালনা করে রায়পুর উপজেলা প্রশাসন।
মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মেহেদী হাসান কাউছার। এসময় সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ রাশেদ হাসান, অফিসার ইন চার্জ নিজাম উদ্দিন ভূঁইয়া এবং সেনাবাহিনীর লেফটেন্যান্ট সাজিদ।
এ সময়ে ১৫,০০০ মিটার (মূল্য ৩,০০,০০০ টাকা) নিষিদ্ধ কারেন্ট জাল ও ৩৫ কেজি মা ইলিশ জব্দ করা হয়। জব্দকৃত নিষিদ্ধ কারেন্ট জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং জব্দকৃত মা ইলিশ ০৪ টি এতিমখানায় বিতরণ করা হয়।
রায়পুর উপজেলায় মা ইলিশ সংরক্ষণে উপজেলা প্রশাসন, উপজেলা মৎস্য অফিস, রায়পুর থানা, বাংলাদেশ সেনাবাহিনী ও কোস্ট গার্ড সমন্বিতভাবে কাজ করছে। জনস্বার্থে এ অভিযান অব্যহত থাকবে।
প্রকাশক: মো: জহির হোসাইন সম্পাদক: প্রদীপ কুমার রায়
আইন বিষয়ক উপদেষ্টা: এড. মোঃ আনোয়ার হোসেন
কার্যালয়: চায়না টাউন, ৫ তলা, নয়াপল্টন ঢাকা
কার্যালয়: গাজী কমপ্লেক্স, ৩য় তলা, রায়পুর, লক্ষ্মীপুর
www.deshdiganta.com