যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে বাংলাদেশের প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামে একটি সড়কের সম্মানসূচক নামকরণের উদ্যোগ নেওয়া হয়েছে।
সড়কটির নাম প্রস্তাব করা হয়েছে ‘অনারারি মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া ওয়ে’।
শিকাগো সিটি কাউন্সিলের পরিবহন ও পাবলিক ওয়ে কমিটি এ নামকরণের প্রস্তাবটি অনুমোদনের সুপারিশ করেছে।
প্রস্তাব অনুযায়ী, শহরের গুরুত্বপূর্ণ আপার ওয়াকার ড্রাইভের ওয়েস্ট জ্যাকসন বুলেভার্ড ও ওয়েস্ট অ্যাডামস স্ট্রিটের মধ্যবর্তী একটি অংশের নতুন সম্মানসূচক নাম হবে এটি।
প্রস্তাবনায় বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, সংসদীয় গণতন্ত্র পুনরুদ্ধারে ভূমিকা এবং নারীশিক্ষার প্রসারে তাঁর অবদানের কথা তুলে ধরা হয়েছে।
এ ছাড়া শিকাগোর বিখ্যাত উইলিস টাওয়ারের সঙ্গে বাংলাদেশি-আমেরিকান প্রকৌশলী ড. ফজলুর রহমান খানের অবদানের বিষয়টিও উল্লেখ করা হয়েছে।
তবে সড়কটির নামকরণ চূড়ান্ত করতে এখনো শিকাগো সিটি কাউন্সিলের অনুমোদন প্রয়োজন।
তথ্যসূত্র: শিকাগো সিটি কাউন্সিল ও আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
প্রকাশক: মো: জহির হোসাইন সম্পাদক: প্রদীপ কুমার রায়
আইন বিষয়ক উপদেষ্টা: এড. মোঃ আনোয়ার হোসেন
কার্যালয়: চায়না টাউন, ৫ তলা, নয়াপল্টন ঢাকা
কার্যালয়: গাজী কমপ্লেক্স, ৩য় তলা, রায়পুর, লক্ষ্মীপুর
www.deshdiganta.com