প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৬, ২০২৬, ১০:১২ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৫, ২০২৬, ৫:৩২ পি.এম
রাতে “জ্বীনে” নিয়ে যাওয়ার পর সকালে পুকুরে পাওয়া যায় শিশুর লাশ!

৪৫দিন বয়সী শিশুকে মায়ের অনুপস্থিতিতে জ্বীনে (!) নিয়ে যাওয়ার পর সকালে তার নিথর দেহ মিললো বাড়ির পাশের পুকুরে। ঘটনাটি ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের শাশিয়ালী গ্রামে শুক্রবার (২৪ এপ্রিল ২০২৬) রাতে ঘটে। সংবাদ পেয়ে শনিবার (২৫ এপ্রিল ২০২৬) সকালে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
পুলিশ সূত্র ও স্থানীয় সূত্র এবং ইউপি সদস্য আ. হামিদ তপাদার জানান, পাইকপাড়া উত্তর ইউনিয়নের ২নং ওয়ার্ডের শাশিয়ালি গ্রামের মিজি বাড়ির নাজির হোসেনের স্ত্রী রহিমা বেগম শুক্রবার (২৪ এপ্রিল ২০২৬) রাত তিনটার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে বাথরুমে যান। ফিরে এসে দেখেন বিছানায় থাকা ৪৫ দিন বয়সী শিশু সন্তান ইমন মিজি নেই। 'সন্তান কই' এমন প্রশ্নের জবাবে তার স্বামী রাজির হোসেন জানান, কালো বোরখা পরা জ্বীনের মত দৃশ্যমান একজন মহিলা এসে তার সন্তানকে নিয়ে গেছে। তাৎক্ষণিক তারাসহ বাড়ির লোকজন শিশুর খোঁজে নেমে পড়ে। পরে সকালে শিশু ইমন মিজির লাশ বাড়ির পাশের পুকুরে খুঁজে পান।
এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, পানিতে শিশুর লাশ পাওয়ার সংবাদে ঘটনাস্থল পুলিশ যায়। কোনো অভিযোগ না থাকায় শিশুর লাশ পোস্ট মর্টেম করা হয়নি।
প্রকাশক: মো: জহির হোসাইন
সম্পাদক: প্রদীপ কুমার রায়
আইন বিষয়ক উপদেষ্টা: এড. মোঃ আনোয়ার হোসেন
কার্যালয়: চায়না টাউন, ৫ তলা, নয়াপল্টন ঢাকা
কার্যালয়: গাজী কমপ্লেক্স, ৩য় তলা, রায়পুর, লক্ষ্মীপুর
www.deshdiganta.com