
আবু মুসা মোহন:-লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার দীর্ঘদিনের দুই পরিশ্রমী ব্যবসায়ী সানাউল্লাহ ও রুহুল আমিন আজ চরম অর্থকষ্টে দিন পার করছেন। তারা গত ১৫ বছর ধরে রায়পুর নতুন বাজার, পীরবাড়ি বাজার ও মিতালি বাজারে ব্যবসা করে আসছেন।
সানাউল্লাহের বাড়ি রায়পুর উপজেলার ৩ নম্বর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে, আর রুহুল আমিনের বাড়ি ১০ নম্বর ইউনিয়নে অবস্থিত। দীর্ঘ অভিজ্ঞতা থাকা সত্ত্বেও প্রতিদিন জেনারেটর বিল ৫০ টাকা, বাজার খাজনা ৩০ টাকা ও যাতায়াত ভাড়া দেওয়ার পর তাদের আর তেমন লাভ থাকে না।
এ অবস্থায় সমাজের হৃদয়বান ব্যক্তিদের প্রতি আহ্বান — এই দুই পরিশ্রমী ব্যবসায়ীর পাশে দাঁড়ান। তাদের সহযোগিতা করলে তারা আবারও মাথা উঁচু করে ব্যবসা টিকিয়ে রাখতে পারবেন।
প্রকাশক: মো: জহির হোসাইন সম্পাদক: প্রদীপ কুমার রায়
আইন বিষয়ক উপদেষ্টা: এড. মোঃ আনোয়ার হোসেন
কার্যালয়: চায়না টাউন, ৫ তলা, নয়াপল্টন ঢাকা
কার্যালয়: গাজী কমপ্লেক্স, ৩য় তলা, রায়পুর, লক্ষ্মীপুর
www.deshdiganta.com