
আবু মুসা মোহন :- লক্ষ্মীপুরের রায়পুরে বাসাবাড়ি-হায়দারগঞ্জ সড়কের ৩নং ইউনিয়নের ছানা চক্কর এলাকায় অনুমোদনহীন স্পিড ব্রেকারে দুর্ঘটনার শিকার হয়ে শাহিদা আক্তার (৪৫) নামে এক নারী গুরুতর আহত হয়েছেন।
আহত শাহিদা আক্তার রায়পুর পল্লী বিদ্যুতের ইলেকট্রিশিয়ান নাছিরের স্ত্রী।
জানা যায়, সড়কে অপরিকল্পিতভাবে নির্মিত স্পিড ব্রেকারে দুর্ঘটনার শিকার হয়ে শাহিদা আক্তারের মাথা ফেটে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তাঁর মাথার ক্ষতস্থানে ছয়টি সেলাই দিতে হয়েছে বলে জানা গেছে।
এ ঘটনায় সড়কে অপরিকল্পিত ও অনুমোদনহীন স্পিড ব্রেকার নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়দের দাবি, এ ধরনের স্পিড ব্রেকার যানবাহন ও পথচারীদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে সড়কের অনুমোদনহীন স্পিড ব্রেকার অপসারণ, প্রয়োজনীয় সতর্কতামূলক চিহ্ন স্থাপন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
প্রকাশক: মো: জহির হোসাইন সম্পাদক: প্রদীপ কুমার রায়
আইন বিষয়ক উপদেষ্টা: এড. মোঃ আনোয়ার হোসেন
কার্যালয়: চায়না টাউন, ৫ তলা, নয়াপল্টন ঢাকা
কার্যালয়: গাজী কমপ্লেক্স, ৩য় তলা, রায়পুর, লক্ষ্মীপুর
www.deshdiganta.com