নিজস্ব প্রতিনিধি, রায়পুর (লক্ষ্মীপুর):
লক্ষ্মীপুরের রায়পুরে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে রায়পুর রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি এবং বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট রফিক উল্যাহ সোহাগের কনিষ্ঠ পুত্র আব্দুল্লাহ আল-আলামিনের আকিকা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (২ জুন) দুপুরে রায়পুর বাস টার্মিনাল সংলগ্ন টিএন্ডটি রোডে অবস্থিত অ্যাডভোকেট রফিক উল্যাহ সোহাগের নিজ বাসভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষে আমন্ত্রিত অতিথিদের জন্য প্রীতিভোজের ব্যবস্থা করা হয়।
অনুষ্ঠানটি পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও মিলনমেলায় পরিণত হয়। এতে নবজাতকের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
আকিকা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়পুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি অ্যাডভোকেট আবদুল জাব্বার ফরিদ, সিনিয়র সহ-সভাপতি শাহ পরান, সহ-সভাপতি জাকির হোসেন দিদার, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শিপন পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক রিয়াজ পাটোয়ারী, অর্থ বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান, প্রচার সম্পাদক ওসমান গণি, আইন বিষয়ক সম্পাদক বেলাল চৌধুরী ও দপ্তর সম্পাদক এনায়েত হোসেন মামুন ভূঁইয়াসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা।
এছাড়া উপস্থিত ছিলেন রায়পুর পৌরসভা জামায়াতে ইসলামীর আমীর হাফেজ ফজলুল করিম, নায়েবে আমীর অ্যাডভোকেট কামাল উদ্দিন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার ফয়সাল, অ্যাডভোকেট খায়ের আলম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাহফুজুর রহমান হৃদয়সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠান শেষে অ্যাডভোকেট রফিক উল্যাহ সোহাগ আগত সকল অতিথির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। তিনি উপস্থিত সবার কাছে তার পুত্রের জন্য দোয়া কামনা করেন।
প্রকাশক: মো: জহির হোসাইন সম্পাদক: প্রদীপ কুমার রায়
আইন বিষয়ক উপদেষ্টা: এড. মোঃ আনোয়ার হোসেন
কার্যালয়: চায়না টাউন, ৫ তলা, নয়াপল্টন ঢাকা
কার্যালয়: গাজী কমপ্লেক্স, ৩য় তলা, রায়পুর, লক্ষ্মীপুর
www.deshdiganta.com