প্রদীপ কুমার রায়:
লক্ষ্মীপুরের রায়পুরে ফাইয়াজ বিন আকিল (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার উত্তর চরবংশী ইউপির ৬ নাম্বার নক্তি বাড়ীর বসতঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় ফাইয়াজের মরদেহ উদ্ধার করা হয়। সে একই এলাকার কৃষক মোস্তফার ছেলে। তারা ৫ ভাই ও দুই বোন এবং সে চরআবাবিল ইউপির হায়দরগন্জ মডেল স্কুলের বিজ্ঞান বিভাগের মেধাবি এসএসসি পরীক্ষার্থী।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, আজ বৃহস্পতিবার বিকালে ছোট বোনের বাড়ীতে বেড়াতে যাওয়ার প্রস্তুতি নেয় ফাইয়াজ। এসময় তাকে কলেজ শিক্ষক বড় ভাই বাধা দেন। এতে ক্ষুদ্ধ হয়ে ফাইয়াজ নীজের ঘরে গিয়ে আড়ার সাথে ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্নহত্যা করে। এসময় দরজা ভেঙ্গে তাকে উদ্ধার করে রায়পুর সরকারি হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার নাঈম ভুইয়া মৃত ঘোষনা করে।
রায়পুর থানার ওসি নিজাম উদ্দিন ভুইয়া জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক বিরোধের কারণে এসএসসি পরীক্ষার্থী ফাইয়াজ আত্মহত্যা করতে পারে। পরিবারের অনুরোধে ময়নাতদন্ত না করে লাশ টি তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রকাশক: মো: জহির হোসাইন সম্পাদক: প্রদীপ কুমার রায়
আইন বিষয়ক উপদেষ্টা: এড. মোঃ আনোয়ার হোসেন
কার্যালয়: চায়না টাউন, ৫ তলা, নয়াপল্টন ঢাকা
কার্যালয়: গাজী কমপ্লেক্স, ৩য় তলা, রায়পুর, লক্ষ্মীপুর
www.deshdiganta.com