
আবু মুসা মোহন:- লক্ষ্মীপুরের রায়পুর পৌর শহর ও আশপাশের এলাকায় দিন দিন বেড়ে চলেছে পথকুকুরের উপদ্রব। এতে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, নারী, শিশু ও সাধারণ পথচারীরা আতঙ্কের মধ্যে চলাচল করছেন।
স্থানীয়দের অভিযোগ, বিভিন্ন সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে এবং বাজার এলাকায় দলবদ্ধ কুকুরের বিচরণ বেড়ে যাওয়ায় অনেকেই ভয় নিয়ে চলাচল করছেন। বিশেষ করে ভোর ও রাতের সময় কুকুরের আক্রমণের আশঙ্কায় সাধারণ মানুষ বেশি উদ্বিগ্ন থাকেন।
এ বিষয়ে স্থানীয়রা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন, যাতে জনসাধারণ নিরাপদে চলাচল করতে পারেন।
প্রকাশক: মো: জহির হোসাইন সম্পাদক: প্রদীপ কুমার রায়
আইন বিষয়ক উপদেষ্টা: এড. মোঃ আনোয়ার হোসেন
কার্যালয়: চায়না টাউন, ৫ তলা, নয়াপল্টন ঢাকা
কার্যালয়: গাজী কমপ্লেক্স, ৩য় তলা, রায়পুর, লক্ষ্মীপুর
www.deshdiganta.com