লক্ষ্মীপুর রায়পুরে গভীর রাতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার্ মেহেদী হাসান কাউছার। সোমবার ২৭ এপ্রিল গভীর রাতে রায়পুরে মাদক নির্মূলের লক্ষে বিশেষ অভিযান পরিচালনা করে ০৩ (তিন) মাদকসেবীকে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়ে জেলে প্রেরণ করে। অভিযান শেষে তিনি জানান জনস্বার্থে এই ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। মোবাইল কোর্ট চলাকালে সার্বিক সহযোগিতা করে রায়পুর থানা পুলিশ।
উল্লেখ্য, রায়পুর উপজেলায় গত ০৩ মাসে ২৪ (চব্বিশ) জন মাদকসেবীকে মোবাইল কোর্টের মাধ্যমে কারাদণ্ড দিয়েছে উপজেলা প্রশাসন।
প্রকাশক: মো: জহির হোসাইন সম্পাদক: প্রদীপ কুমার রায়
আইন বিষয়ক উপদেষ্টা: এড. মোঃ আনোয়ার হোসেন
কার্যালয়: চায়না টাউন, ৫ তলা, নয়াপল্টন ঢাকা
কার্যালয়: গাজী কমপ্লেক্স, ৩য় তলা, রায়পুর, লক্ষ্মীপুর
www.deshdiganta.com