দেশ দিগন্ত ডেস্ক:
‘জুলাই শহিদ দিবস ২০২৬’ উপলক্ষে লক্ষ্মীপুরের রায়পুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান কাউছার।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিগার সুলতান, রায়পুর থানার অফিসার ইনচার্জ নিজাম উদ্দিন, উপজেলা বিএনপির সভাপতি জে.এম. নাজমুল ইসলাম মিঠু, পৌর বিএনপির সভাপতি এবি এম জিলানি, পৌর জামায়াতের আমির হাফেজ ফজলুল করিম, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আবুল কাশেম,রায়পুর প্রেসক্লাবের সাবেক সভাপতি নুরুল আমিন ভূঁইয়া,সাংগঠনিক সম্পাদক এস.এম জাকির হোসাইন, উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা, জুলাই শহিদ পরিবারের সদস্য, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং জুলাই আন্দোলনের নেতারা।
সভায় বক্তারা জুলাই আন্দোলনে শহিদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে জুলাইয়ের শহিদদের অবদান জাতি চিরকাল স্মরণ রাখবে। তাদের আদর্শ ধারণ করে একটি বৈষম্যহীন, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান বক্তারা।
আলোচনা সভায় জুলাই আন্দোলনের স্মৃতিচারণের পাশাপাশি শহিদদের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং তাদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
প্রকাশক: মো: জহির হোসাইন সম্পাদক: প্রদীপ কুমার রায়
আইন বিষয়ক উপদেষ্টা: এড. মোঃ আনোয়ার হোসেন
কার্যালয়: চায়না টাউন, ৫ তলা, নয়াপল্টন ঢাকা
কার্যালয়: গাজী কমপ্লেক্স, ৩য় তলা, রায়পুর, লক্ষ্মীপুর
www.deshdiganta.com