আবু মুসা মোহন : রায়পুরে প্রয়োজনীয় জ্বালানি না পাওয়ায় ঢাকা ও চট্টগ্রাম থেকে আসা বাইকাররা বিপাকে পড়ে বিভিন্ন পেট্রোলপাম্পে ঘুরছেন। কোথাও ১ লিটার করে সীমিত পরিমাণ তেল দেওয়া হচ্ছে, আবার কোথাও ৩০০ টাকার বেশি তেল দেওয়া হচ্ছে না।
চট্টগ্রাম থেকে আসা সবুজ ও ঢাকা থেকে আসা মোক্তার নামের দুই যাত্রী বলেন, ৩০০ টাকার তেল নিয়ে চট্টগ্রাম বা ঢাকা ফেরা সম্ভব নয়। প্রয়োজনের তুলনায় তেল না পাওয়ায় আমরা এখানে আটকে পড়েছি।
ভুক্তভোগীরা দ্রুত জ্বালানি সরবরাহ স্বাভাবিক করার দাবি জানিয়েছেন, যাতে দূর-দূরান্ত থেকে আসা মানুষজন আর দুর্ভোগে না পড়েন। পাশাপাশি প্রশাসনের নজরদারি বাড়ানোরও আহ্বান জানিয়েছেন তারা।
প্রকাশক: মো: জহির হোসাইন সম্পাদক: প্রদীপ কুমার রায়
আইন বিষয়ক উপদেষ্টা: এড. মোঃ আনোয়ার হোসেন
কার্যালয়: চায়না টাউন, ৫ তলা, নয়াপল্টন ঢাকা
কার্যালয়: গাজী কমপ্লেক্স, ৩য় তলা, রায়পুর, লক্ষ্মীপুর
www.deshdiganta.com