
আবু মুসা মোহন, রায়পুর (লক্ষ্মীপুর)
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার উত্তর চর বংশী ইউনিয়নের মেঘনা নদীসংলগ্ন চরঘাসিয়া চান্দারখাল এবং দক্ষিণ চরবংশী ইউনিয়নের ডাকাতিয়া নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
অভিযানে মোট ১০টি অবৈধ ড্রেজার মেশিন অপসারণ করা হয়। উপজেলা প্রশাসনের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে সার্বিক সহযোগিতা করেন রায়পুর থানা পুলিশ, চরবংশী ইউনিয়ন ভূমি অফিস, ২ নম্বর উত্তর চরবংশী ইউনিয়ন পরিষদ, চরবংশী ইউনিয়ন পরিষদ, এবং গ্রাম পুলিশ সদস্যরা।
উপজেলা প্রশাসন জানিয়েছে, "জনস্বার্থে এ ধরণের অভিযান চলমান থাকবে এবং কোনোভাবেই নদী ও পরিবেশ ধ্বংসকারী অবৈধ কার্যক্রম সহ্য করা হবে না।"
প্রকাশক: মো: জহির হোসাইন সম্পাদক: প্রদীপ কুমার রায়
আইন বিষয়ক উপদেষ্টা: এড. মোঃ আনোয়ার হোসেন
কার্যালয়: চায়না টাউন, ৫ তলা, নয়াপল্টন ঢাকা
কার্যালয়: গাজী কমপ্লেক্স, ৩য় তলা, রায়পুর, লক্ষ্মীপুর
www.deshdiganta.com