দেশ দিগন্ত সংবাদ:
লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভা এলাকায় নবনির্মিত ট্রাফিক পুলিশ বক্সের শুভ উদ্বোধন করেছেন লক্ষ্মীপুর জেলার পুলিশ সুপার মোঃ আবু তারেক।
আজ ১৯ নভেম্বর বৃহস্পতিবার রায়পুর থানা এলাকায় নবনির্মিত ট্রাফিক পুলিশ বক্সের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী, পিপিএম-সেবা এবং জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
নবনির্মিত এ ট্রাফিক পুলিশ বক্সের মাধ্যমে রায়পুর পৌরসভা এলাকায় ট্রাফিক ব্যবস্থাপনা ও যানজট নিয়ন্ত্রণে পুলিশি কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।
প্রকাশক: মো: জহির হোসাইন সম্পাদক: প্রদীপ কুমার রায়
আইন বিষয়ক উপদেষ্টা: এড. মোঃ আনোয়ার হোসেন
কার্যালয়: চায়না টাউন, ৫ তলা, নয়াপল্টন ঢাকা
কার্যালয়: গাজী কমপ্লেক্স, ৩য় তলা, রায়পুর, লক্ষ্মীপুর
www.deshdiganta.com