লক্ষ্মীপুরের রায়পুরে নিয়ন্ত্রণ হারিয়ে খালের পাশে হেলে পড়েছে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল অ্যান্ড কলেজের একটি বাস।
রোববার বিকেলে উপজেলার সর্দারবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা খালের দিকে হেলে পড়ে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
দুর্ঘটনার পর স্থানীয়রা ঘটনাস্থলে জড়ো হন। বাসটি কী কারণে নিয়ন্ত্রণ হারিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এ ঘটনায় বিস্তারিত তথ্য এখনও পাওয়া যায়নি।
প্রকাশক: মো: জহির হোসাইন সম্পাদক: প্রদীপ কুমার রায়
আইন বিষয়ক উপদেষ্টা: এড. মোঃ আনোয়ার হোসেন
কার্যালয়: চায়না টাউন, ৫ তলা, নয়াপল্টন ঢাকা
কার্যালয়: গাজী কমপ্লেক্স, ৩য় তলা, রায়পুর, লক্ষ্মীপুর
www.deshdiganta.com