দেশ দিগন্ত অনলাইন ডেস্ক:
লক্ষ্মীপুরের রায়পুরে মাদক, জুয়া, চুরি ও অন্যান্য অপরাধ দমনে ধারাবাহিক অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৬ জন আসামিকে গ্রেফতার করেছে রায়পুর থানা পুলিশ।
বুধবার (২৫ নভেম্বর ২০২৬) রায়পুর থানা পুলিশের পরিচালিত অভিযানে জিআর সাজা পরোয়ানাভুক্ত ১ জন, সিআর পরোয়ানাভুক্ত ১ জন, মাদক সেবনের অভিযোগে ১ জন এবং পূর্বের ৩টি মামলায় ৩ জনসহ মোট ৬ জনকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের মধ্যে জিআর সাজা পরোয়ানাভুক্ত ও সিআর পরোয়ানাভুক্ত দুই আসামিকে পরোয়ানামূলে গ্রেফতার করা হয়েছে। এছাড়া মাদক সেবনের অভিযোগে একজন এবং পূর্বের তিনটি মামলায় আরও তিনজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যথাযথ আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
রায়পুর থানা পুলিশ জানিয়েছে, উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও জুয়ার বিস্তার রোধ, চুরি প্রতিরোধ এবং অপরাধীদের আইনের আওতায় আনতে এ ধরনের অভিযান ও আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।
প্রকাশক: মো: জহির হোসাইন সম্পাদক: প্রদীপ কুমার রায়
আইন বিষয়ক উপদেষ্টা: এড. মোঃ আনোয়ার হোসেন
কার্যালয়: চায়না টাউন, ৫ তলা, নয়াপল্টন ঢাকা
কার্যালয়: গাজী কমপ্লেক্স, ৩য় তলা, রায়পুর, লক্ষ্মীপুর
www.deshdiganta.com