
লক্ষ্মীপুরের রায়পুরে পূজামণ্ডপে ডেকোরেশনের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কামাল হোসেন (৪৫) নামে এক ডেকোরেটর কর্মীর মৃত্যু হয়েছে।
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, সন্ধ্যায় উপজেলার চরপাতা ইউনিয়নের গোপাল গিরিধারী মন্দিরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কামাল হোসেন বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার পশ্চিম কাদিরা গ্রামের কৃষক সুলজন খানের ছেলে। তিনি গত দুই বছর ধরে চাঁদপুরের হাজীগঞ্জ বাজারের একটি ডেকোরেটর প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।
মন্দির কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় মন্দিরে ডেকোরেশনের কাজ করার সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন কামাল হোসেন। পরে এ ঘটনায় তাঁর মৃত্যু হয়।
রাত ৮টার দিকে রায়পুর থানা পুলিশ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
প্রকাশক: মো: জহির হোসাইন সম্পাদক: প্রদীপ কুমার রায়
আইন বিষয়ক উপদেষ্টা: এড. মোঃ আনোয়ার হোসেন
কার্যালয়: চায়না টাউন, ৫ তলা, নয়াপল্টন ঢাকা
কার্যালয়: গাজী কমপ্লেক্স, ৩য় তলা, রায়পুর, লক্ষ্মীপুর
www.deshdiganta.com