
আবু মুসা মোহন:-
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ৯ নম্বর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে হাজী আছলাম বেপারী বাড়ীর প্রবাসী রজ্জব আলীর বাড়িতে ২০ জুলাই ভোর ৪ টার দিকে পেট্রোল ছিটিয়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি স্থানীয়দের মধ্যে ব্যাপক আতঙ্কের সৃষ্টি করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুর্বৃত্তরা বাড়িতে পেট্রোল ছিটিয়ে আগুন ধরিয়ে দেয়। তবে এলাকাবাসীর দ্রুত প্রচেষ্টায় ও রায়পুর ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এতে বাড়ির বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
বাড়ির মালিক মোসাম্মৎ রুমা আক্তার দাবি করেন, এ ঘটনায় প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এ ঘটনায় কারা জড়িত, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয়রা বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করেছেন। এলাকাবাসী দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
এই ব্যাপারে হায়দর গঞ্জ পুলিশ পরিদর্শক জনাব মো:-বেলেয়েত হোসেন বলেন, আমাদের কাছে একটি অভিযোগ করার জন্য এসেছে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশক: মো: জহির হোসাইন সম্পাদক: প্রদীপ কুমার রায়
আইন বিষয়ক উপদেষ্টা: এড. মোঃ আনোয়ার হোসেন
কার্যালয়: চায়না টাউন, ৫ তলা, নয়াপল্টন ঢাকা
কার্যালয়: গাজী কমপ্লেক্স, ৩য় তলা, রায়পুর, লক্ষ্মীপুর
www.deshdiganta.com