আবু মুসা মোহন:-
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার হায়দরগঞ্জ বাজারে ফুটপাত দখল ও দৃশ্যমান স্থানে মূল্য তালিকা না রাখার অভিযোগে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল ২০২৬) পরিচালিত এ অভিযানে বিভিন্ন দোকানদারের বিরুদ্ধে ৫টি মামলায় মোট ৯,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করে তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব নিগার সুলতানা। এসময় হায়দরগঞ্জ পুলিশ ফাঁড়ির সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন।
এছাড়াও বাজারের খোলা স্থান ও বিভিন্ন দোকানে অতিরিক্ত দামে তেল বিক্রি করা হচ্ছে কিনা সে বিষয়েও তদারকি করা হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
প্রকাশক: মো: জহির হোসাইন সম্পাদক: প্রদীপ কুমার রায়
আইন বিষয়ক উপদেষ্টা: এড. মোঃ আনোয়ার হোসেন
কার্যালয়: চায়না টাউন, ৫ তলা, নয়াপল্টন ঢাকা
কার্যালয়: গাজী কমপ্লেক্স, ৩য় তলা, রায়পুর, লক্ষ্মীপুর
www.deshdiganta.com