
আবু মুসা মোহন:-: বর্ষা মৌসুমে রায়পুর উপজেলার বিভিন্ন স্থানে উন্নয়নমূলক কাজ ধীরগতিতে চলছে। কর্তৃপক্ষের অবহেলা ও যথাযথ তদারকির অভাবে কাজের গতি শ্লথ হয়ে পড়েছে বলে অভিযোগ স্থানীয়দের।
জানা গেছে, রায়পুর টু খেজুরতলা সড়ক সংস্কার, নতুন বাজার টু মহিলা কলেজ ড্রেন নির্মাণ, আলতাফ মাস্টার ঘাটের বাধ নির্মাণসহ একাধিক উন্নয়ন কাজ বর্ষার শুরুতেই শুরু হলেও নির্ধারিত সময়ে শেষ হয়নি। ফলে জনদুর্ভোগ বেড়েছে বহুগুণ।
স্থানীয়দের অভিযোগ, ঠিকাদারদের গাফিলতি এবং প্রশাসনের নজরদারির অভাবে কাজের মানও প্রশ্নবিদ্ধ হচ্ছে। দ্রুত কাজ শেষ না হলে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা ও চলাচলে দুর্ভোগ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
প্রকাশক: মো: জহির হোসাইন সম্পাদক: প্রদীপ কুমার রায়
আইন বিষয়ক উপদেষ্টা: এড. মোঃ আনোয়ার হোসেন
কার্যালয়: চায়না টাউন, ৫ তলা, নয়াপল্টন ঢাকা
কার্যালয়: গাজী কমপ্লেক্স, ৩য় তলা, রায়পুর, লক্ষ্মীপুর
www.deshdiganta.com