আবু মুসা মোহন, বিশেষ প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুরে বসতঘরে ঢুকে স্বামী-স্ত্রীকে কুপিয়ে জখম, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট এবং আসবাবপত্র ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মারজানা বেগম বাদী হয়ে লিখিত এজাহার করেছেন।
এজাহারে বলা হয়, হামলাকারীরা প্রায় ৪৬ হাজার টাকার স্বর্ণালংকার ও নগদ দেড় লাখ টাকা নিয়ে যায়। পাশাপাশি ঘরের মালামাল ভাঙচুর করে প্রায় এক লাখ টাকার ক্ষতি করে। আহত দম্পতিকে রায়পুর সরকারি হাসপাতালে নেওয়া হয়।
তবে বিবাদীপক্ষ মারধরের অভিযোগ অস্বীকার করে উভয় পক্ষের মধ্যে হাতাহাতির কথা জানিয়েছে।
প্রকাশক: মো: জহির হোসাইন সম্পাদক: প্রদীপ কুমার রায়
আইন বিষয়ক উপদেষ্টা: এড. মোঃ আনোয়ার হোসেন
কার্যালয়: চায়না টাউন, ৫ তলা, নয়াপল্টন ঢাকা
কার্যালয়: গাজী কমপ্লেক্স, ৩য় তলা, রায়পুর, লক্ষ্মীপুর
www.deshdiganta.com