লক্ষ্মীপুরের রায়পুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি নাজমুল ইসলাম মিঠু।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রায়পুর উপজেলা ও পৌর শহরের প্রধান প্রধান সড়কে একটি বিশাল আনন্দ র্যালি ও শোভাযাত্রা বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
র্যালি শেষে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে বক্তারা দলের গৌরবময় অতীত, সাংগঠনিক কার্যক্রম এবং দেশের গণতন্ত্র রক্ষায় বিএনপির ভূমিকা নিয়ে বক্তব্য রাখেন।
উল্লেখ্য, সকাল থেকেই দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে লক্ষ্মীপুর ও রায়পুরে দিনব্যাপী নানা কর্মসূচির সূচনা করা হয়।
প্রকাশক: মো: জহির হোসাইন সম্পাদক: প্রদীপ কুমার রায়
আইন বিষয়ক উপদেষ্টা: এড. মোঃ আনোয়ার হোসেন
কার্যালয়: চায়না টাউন, ৫ তলা, নয়াপল্টন ঢাকা
কার্যালয়: গাজী কমপ্লেক্স, ৩য় তলা, রায়পুর, লক্ষ্মীপুর
www.deshdiganta.com