
প্রদীপ কুমার রায়:
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় হায়দরগঞ্জ মডেল স্কুল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে “বাংলাদেশকে বদলাই, বিশ্বকে বদলাই” শ্লোগানে অনুষ্ঠিত তারুণ্যের উৎসব-২০২৫ এর অংশ হিসেবে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
রায়পুর সরকারি মার্চ্চেন্টস একাডেমি মিলনায়তনে আয়োজিত ফাইনাল রাউন্ডে বিতর্কের বিষয় ছিল “জনস্বাস্থ্য রক্ষায় স্বাস্থ্যসম্মত স্যানিটেশন হাত ধোয়ার চেয়ে অধিক গুরুত্বপূর্ণ।” চূড়ান্ত পর্বে হায়দরগঞ্জ মডেল স্কুল প্রতিদ্বন্দ্বী রায়পুর সরকারি মার্চ্চেন্টস একাডেমিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। বিজয়ী দলের প্রতিযোগীরা হলেন নাফিসা তাবাস্সুম, খুশবু আক্তার এবং দলনেত্রী তাসনিন জাহান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমরান খান। এছাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার মোঃ মাইনউদ্দিনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী দলের এই সাফল্য সবাইকে অনুপ্রাণিত করেছে এবং তারুণ্যের শক্তিকে নতুনভাবে তুলে ধরেছে।
প্রকাশক: মো: জহির হোসাইন সম্পাদক: প্রদীপ কুমার রায়
আইন বিষয়ক উপদেষ্টা: এড. মোঃ আনোয়ার হোসেন
কার্যালয়: চায়না টাউন, ৫ তলা, নয়াপল্টন ঢাকা
কার্যালয়: গাজী কমপ্লেক্স, ৩য় তলা, রায়পুর, লক্ষ্মীপুর
www.deshdiganta.com