নিউজ ডেস্ক:
লক্ষ্মীপুর রায়পুরে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেছে প্রশাসন।
বৃহস্পতিবার ১২ মার্চ উপজেলার গাজী মার্কেট ও তৎসংলগ্ন এলাকায় দোকানের বাইরে ফুটপাত দখল করে রাখায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে বিভিন্ন দোকানীকে ১৪,০০০/- টাকা অর্থদন্ড প্রদান করে আদায় করা হয়, ভ্যান গাড়ি সরিয়ে দেয়া হয় এবং ফুটপাত দখলমুক্ত করা হয়।
অভিযান পরিচালনা করেন জনাব নিগার সুলতানা, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। সহযোগিতা করেন রায়পুর থানা পুলিশ ও রায়পুর পৌরসভার সদস্যবৃন্দ।
রায়পুর উপজেলার সকল ব্যবসায়ীবৃন্দের দৃষ্টি আকর্ষণ করে বলছি ফুটপাত জনগণের চলাচলের জন্য, দোকানের বাইরে ফুটপাতের অংশ দখল করে জনগণের চলাচলে বিঘ্ন ঘটাবেন না। ভবিষ্যতে আবারো ফুটপাত দখল করা হলে বিধি মোতাবেক কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশক: মো: জহির হোসাইন সম্পাদক: প্রদীপ কুমার রায়
আইন বিষয়ক উপদেষ্টা: এড. মোঃ আনোয়ার হোসেন
কার্যালয়: চায়না টাউন, ৫ তলা, নয়াপল্টন ঢাকা
কার্যালয়: গাজী কমপ্লেক্স, ৩য় তলা, রায়পুর, লক্ষ্মীপুর
www.deshdiganta.com