নিজস্ব প্রতিবেদক, রায়পুর (লক্ষ্মীপুর):
লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে মাদকবিরোধী র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। রায়পুর থানা পুলিশের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির মূল উদ্দেশ্য হলো মাদকমুক্ত সমাজ গঠন এবং যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করা।
কর্মসূচির মাধ্যমে মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং মাদকবিরোধী সামাজিক আন্দোলন জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।
আয়োজকরা মনে করেন, মাদকমুক্ত সমাজ গঠনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি পরিবার, সমাজের সচেতন নাগরিক ও তরুণ প্রজন্মকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি সুস্থ, সুন্দর ও নিরাপদ সমাজ গড়ে তোলাই এ উদ্যোগের লক্ষ্য।
মাদকের বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলি, যুবসমাজকে সুরক্ষিত রাখি।
প্রকাশক: মো: জহির হোসাইন সম্পাদক: প্রদীপ কুমার রায়
আইন বিষয়ক উপদেষ্টা: এড. মোঃ আনোয়ার হোসেন
কার্যালয়: চায়না টাউন, ৫ তলা, নয়াপল্টন ঢাকা
কার্যালয়: গাজী কমপ্লেক্স, ৩য় তলা, রায়পুর, লক্ষ্মীপুর
www.deshdiganta.com