
আবু মুসা মোহন:-লক্ষ্মীপুর রায়পর চর মোহনা এলাকায় ৩০ বছর ধরে অসুস্থতায় ভুগছেন মাফি বেগম। দীর্ঘদিন ধরে শারীরিক নানা জটিলতার কারণে তিনি স্বাভাবিক জীবনযাপন করতে পারছেন না। অসুস্থ এই নারীকে দেখাশোনা করছেন তার ভাই রুহুল আমিন কালু, যিনি পেশায় ভ্যান চালক। নিজের কষ্টের উপার্জন দিয়েই তিনি বোনকে সারাক্ষণ সেবা করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, মাফি বেগম দীর্ঘদিন ধরে অসুস্থ থাকা সত্ত্বেও এখন পর্যন্ত কোনো ধরনের প্রতিবন্ধী ভাতা বা সরকারি সহায়তা পাননি। এতে করে পরিবারটি চরম মানবিক সংকটে দিন কাটাচ্ছেন। ভাইয়ের সামান্য আয়ে ও অন্যের সাহায্যে কোনোমতে চলছে তাদের জীবন।
প্রভাসী কামাল হোসেন মাঝে মধ্যে দেখাশুনা করে।
এলাকাবাসীর দাবি, অসুস্থ মাফি বেগমের দ্রুত চিকিৎসা সহযোগিতা এবং প্রতিবন্ধী ভাতা চালুর বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের নজর দেওয়া জরুরি। মানবিক সহায়তা পেলে তার চিকিৎসা ও জীবনযাপন কিছুটা হলেও সহজ হবে বলে মনে করছেন সবাই।।
বিকাশ - 01302070079 কামাল
প্রকাশক: মো: জহির হোসাইন সম্পাদক: প্রদীপ কুমার রায়
আইন বিষয়ক উপদেষ্টা: এড. মোঃ আনোয়ার হোসেন
কার্যালয়: চায়না টাউন, ৫ তলা, নয়াপল্টন ঢাকা
কার্যালয়: গাজী কমপ্লেক্স, ৩য় তলা, রায়পুর, লক্ষ্মীপুর
www.deshdiganta.com