
আবু মুসা মোহন:- লক্ষ্মীপুরের রায়পুরে মা ও ছেলের পরিশ্রমে গড়ে উঠেছে এক অনন্য স্বাবলম্বীতার দৃষ্টান্ত। রায়পুর ৯ নম্বর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের হামিদ উল্যা বেপারি বাড়ির শাহিদা বেগম এবং তার ৪২ বছর বয়সী ছেলে মোহাম্মদ সেলিম প্রতিদিন পিঠা তৈরি ও বিক্রি করে সংসারের হাল ধরেছেন।
রায়পুর উপজেলা পরিষদের পূর্ব পাশে তাদের পিঠার দোকানটি এখন এলাকার জনপ্রিয় একটি দোকান। প্রতিদিন বিকাল থেকেই মানুষের ভিড় লেগে থাকে তাদের দোকানে। গরম গরম ভাপা, চিতই, পিঠার স্বাদ নিতে দূরদূরান্ত থেকে ক্রেতারা আসেন।
শাহিদা বেগম জানান, সংসারের দায় দায়িত্ব সামলাতে তিনি ছোটবেলা থেকেই পিঠা বানাতে পারদর্শী। সেই দক্ষতাকে কাজে লাগিয়ে ছেলে সেলিমকে সঙ্গে নিয়ে এখন নিয়মিত দোকান চালান। দুই মেয়ের ভবিষ্যৎ গড়তেও এই আয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে জানান তিনি।
পরিবারকে এগিয়ে নিতে মা-ছেলের এই সংগ্রাম আজ রায়পুরে ইতিবাচক উদাহরণ। স্থানীয়র মহি উদ্দিন ও কামাল মাষ্টার জানান—তাদের পরিশ্রম, আন্তরিকতা এবং হাসিমুখের সেবা মানুষকে টেনে আনে এই দোকানে।
স্বাবলম্বী হওয়ার এই গল্প প্রকৃতপক্ষে অনেকের জন্যই অনুপ্রেরণা।
প্রকাশক: মো: জহির হোসাইন সম্পাদক: প্রদীপ কুমার রায়
আইন বিষয়ক উপদেষ্টা: এড. মোঃ আনোয়ার হোসেন
কার্যালয়: চায়না টাউন, ৫ তলা, নয়াপল্টন ঢাকা
কার্যালয়: গাজী কমপ্লেক্স, ৩য় তলা, রায়পুর, লক্ষ্মীপুর
www.deshdiganta.com