আবু মুসা মোহন:-লক্ষ্মীপুরের রায়পুর পৌর এলাকায় গুরুত্বপূর্ণ সড়ক উন্নয়ন কাজের আজ শনিবার সকাল ১০ ঘটিকায় শুভ উদ্বোধন করা হয়েছে। চাঁদপুর-লক্ষ্মীপুর সড়ক থেকে হায়দারগঞ্জ সড়কের রায়পুর থানা মোড় হতে খেজুরতলা পর্যন্ত ড্রেন, ফুটপাথ ও স্ট্রিট লাইটসহ আর.সি.সি রাস্তা নির্মাণ কাজ এবং খেজুরতলা থেকে পৌরসভার শেষ সীমানা নদীমা পর্যন্ত রাস্তা প্রশস্তকরণসহ বিটুমিনাস কার্পেটিং রাস্তা উন্নয়ন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মোঃ আবুল খায়ের ভূঁইয়া।
এ সময় তিনি বলেন, এই উন্নয়ন কাজ বাস্তবায়নের মাধ্যমে পৌরবাসীর চলাচলে সুবিধা বাড়বে, যানজট কমবে এবং এলাকার সামগ্রিক যোগাযোগ ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে।
উক্ত প্রকল্পটি তত্ত্বাবধান করছেন মেহেদী হাসান কাউছার, প্রশাসক, রায়পুর পৌরসভা। সংশ্লিষ্টরা জানান, কাজ সম্পন্ন হলে এলাকাবাসী দীর্ঘদিনের ভোগান্তি থেকে মুক্তি পাবেন। এই সময় উপস্থিত ছিলেন রায়পুর থানা অফিসার ইনচার্জ শাহিন ভূঁইয়া রায়পুর উপজেলা বিএনপি'র সভাপতি নাজমুল ইসলাম মিঠু, সাধারণ সম্পাদক সফিকুর রহমান ভূঁইয়া, রায়পুর পৌর বিএনপি সভাপতি এ বি এম জিলানী,সাধারণ সম্পাদক লিটন,সাংগঠনিক সম্পাদক আনিস, যুবদল নেতা আরমান সহ বিভিন্ন নেতারা উপস্থিত ছিলেন।
প্রকাশক: মো: জহির হোসাইন সম্পাদক: প্রদীপ কুমার রায়
আইন বিষয়ক উপদেষ্টা: এড. মোঃ আনোয়ার হোসেন
কার্যালয়: চায়না টাউন, ৫ তলা, নয়াপল্টন ঢাকা
কার্যালয়: গাজী কমপ্লেক্স, ৩য় তলা, রায়পুর, লক্ষ্মীপুর
www.deshdiganta.com