আরিফ হোসেন রুদ্র রায়পুর(লক্ষ্মীপুর)প্রতিনিধিঃ
লক্ষ্মীপুর জেলার রায়পুরের সনামধন্য সাংস্কৃতিক প্রতিষ্ঠান সপ্তর্ষি কালচারাল একাডেমির উদ্যোগে প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়।
১লা জুন(সোমবার) রায়পুর উপজেলা পরিষদ হল রুমে সকাল ১০টা সময় সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি এড.শিব প্রসাদ নাথ এর সভাপতিত্বে ও সুমা ভৌমিক এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউসার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা তৌহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি জেড এম নাজমুল ইসলাম মিঠু, পৌর বিএনপির সাভাপতি এবিএম জিলানী,সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটন সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
নৃত্যে রায়পুর উপজেলার হয়ে জাতীয় পুরস্কার ও স্বর্ণ পদক পাওয়ায় লতিকা নৃত্যালয়ের শিক্ষার্থী সম্পূর্ণা কুরী কে সম্মাননা ক্রেষ্ট ও সনদ প্রদান করা হয় সপ্তর্ষি কালচারাল একাডেমির পক্ষ থেকে।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, সপ্তর্ষি কালচারাল একাডেমি রায়পুর উপজেলার সুনাম শুধু জেলাতে নয়,জাতীয় পর্যায়েও বয়ে এনেছে। তাদের অনেক শিক্ষার্থী জাতীয় পর্যায় থেকে রায়পুর উপজেলার জন্য স্বর্ণ পদক সহ অনেক পুরস্কার নিয়ে এসে উপজেলাবাসীদের সন্মানিত করেছে। তাদের এই কর্মযোগ্যে উপজেলা প্রশাসনের সহযোগিতা সব সময় অব্যাহত থাকবে।
প্রকাশক: মো: জহির হোসাইন সম্পাদক: প্রদীপ কুমার রায়
আইন বিষয়ক উপদেষ্টা: এড. মোঃ আনোয়ার হোসেন
কার্যালয়: চায়না টাউন, ৫ তলা, নয়াপল্টন ঢাকা
কার্যালয়: গাজী কমপ্লেক্স, ৩য় তলা, রায়পুর, লক্ষ্মীপুর
www.deshdiganta.com