রায়পুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রায়পুরে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে রায়পুর থানার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়ার আয়োজনে রায়পুর বাসস্ট্যান্ড থেকে মাদকবিরোধী র্যালিটি বের হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ওসমান চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান কাউছার, উপজেলা বিএনপির সভাপতি নাজমুল ইসলাম মিঠু, সাধারণ সম্পাদক শফিকুর রহমান ভূঁইয়া, পৌর বিএনপির সভাপতি এ বি এম জিলানী, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটন, বিএনপি নেতা শফিকুল আলম আলমাস, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আবুল কাশেম, রায়পুর এলএম পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান, রায়পুর বনিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম মুরাদ, সেক্রেটারি আলমগীর হোসেন, রায়পুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ এবং রায়পুর থানার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা ও উপজেলায় কর্মরত সাংবাদিক বৃন্দ।
সমাবেশে ইউএনও মেহেদী হাসান কাউছার বলেন, মাদক ব্যক্তি, পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যায়। মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি পরিবার ও সমাজের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
রায়পুর থানার ওসি নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, “রায়পুরে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।”
এ সময় অংশগ্রহণকারীরা মাদকবিরোধী বিভিন্ন স্লোগানসংবলিত প্ল্যাকার্ড নিয়ে র্যালিতে অংশ নেন। তাঁরা মাদকের বিরুদ্ধে জনসচেতনতা তৈরি এবং মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
প্রকাশক: মো: জহির হোসাইন সম্পাদক: প্রদীপ কুমার রায়
আইন বিষয়ক উপদেষ্টা: এড. মোঃ আনোয়ার হোসেন
কার্যালয়: চায়না টাউন, ৫ তলা, নয়াপল্টন ঢাকা
কার্যালয়: গাজী কমপ্লেক্স, ৩য় তলা, রায়পুর, লক্ষ্মীপুর
www.deshdiganta.com