দেশ দিগন্ত সংবাদ:
লক্ষ্মীপুরের রায়পুরে থানা পুলিশের কর্মকর্তা ও বিভিন্ন নেতৃস্থানীয় ব্যক্তির পরিচয় ব্যবহার করে প্রতারণার অভিযোগ উঠেছে একটি দালাল চক্রের বিরুদ্ধে। এ চক্রের ফাঁদে পড়ে আর্থিক ক্ষতির আশঙ্কা থাকায় সাধারণ মানুষকে সতর্ক করেছে রায়পুর থানা পুলিশ।
পুলিশের সতর্কবার্তায় জানানো হয়, সম্প্রতি একটি প্রতারক চক্র রায়পুর থানায় সেবা নিতে আসা ব্যক্তিদের পাশাপাশি বিভিন্ন মামলার আসামি ও আদালতের গ্রেপ্তারি পরোয়ানায় আটক ব্যক্তিদের স্বজনদের মোবাইল নম্বর কৌশলে সংগ্রহ করছে।
পরবর্তীতে থানার কর্মকর্তাদের নাম-পরিচয় কিংবা বিভিন্ন নেতৃস্থানীয় ব্যক্তির পরিচয় ব্যবহার করে মিথ্যা আশ্বাস, প্রলোভন অথবা ভয়ভীতি দেখিয়ে বিকাশের মাধ্যমে টাকা হাতিয়ে নিচ্ছে চক্রটি।
প্রকাশক: মো: জহির হোসাইন সম্পাদক: প্রদীপ কুমার রায়
আইন বিষয়ক উপদেষ্টা: এড. মোঃ আনোয়ার হোসেন
কার্যালয়: চায়না টাউন, ৫ তলা, নয়াপল্টন ঢাকা
কার্যালয়: গাজী কমপ্লেক্স, ৩য় তলা, রায়পুর, লক্ষ্মীপুর
www.deshdiganta.com